এভারেস্ট অভিযানের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসা ইব্রাহীমের এভারেস্টজয়ের সময় তোলা আলোকচিত্রের প্রদর্শনী চলছে ঢাকা ও চট্টগ্রামে। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশান ইয়্যুথ ক্লাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মূলত এভারেস্ট জয়ে উৎসাহ দেওয়ার জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একই ছবি নিয়ে আরেকটি প্রদর্শনী চলছে চট্টগ্রামের ফুলকিতে। মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের উল্লেখযোগ্য পর্যায় আলোকচিত্রে ধারণ করা হয়েছিল। অনেকের আগ্রহ রয়েছে ওই অভিযান সম্পর্কে জানার ও আলোকচিত্রগুলো দেখার। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা। ঢাকার প্রদর্শনীটি ১৭ এপ্রিল (বিকেল চারটা-রাত আটটা) এবং চট্টগ্রামের প্রদর্শনীটি ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।