এমআইএসটির দ্বাদশ কাউন্সিল সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দ্বাদশ কাউন্সিল সভা গতকাল বুধবার মিরপুর সেনানিবাসের এমআইএসটিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল অব এমআইএসটির সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এমআইএসটির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান। সভায় কাউন্সিল অব এমআইএসটির সহসভাপতি হিসেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। আইএসপিআর।