এমডিজি অর্জনে অগ্রগতি হলেও মাতৃমৃত্যুর হার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ক্ষেত্রে দেশে অগ্রগতি হয়েছে। তবে বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের কারণে এখনো ৮০ শতাংশ গর্ভবতীর মৃত্যু হচ্ছে। এমডিজি ৪ ও ৫ নিয়ে নাগরিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্বাস্থ্য ও নাগরিক পর্যবেক্ষণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) সহায়তায় জাতিসংঘ মিলেনিয়াম ক্যাম্পেইনের অর্থায়নে এ অনুষ্ঠান হয়। প্রতিবেদনে বলা হয়, এক-তৃতীয়াংশ নারী সন্তান প্রসবের সময় চিকিৎসক, নার্স কিংবা ধাত্রীর শরণাপন্ন হন। স্বাস্থ্য- কেন্দ্রগুলোতে কিশোরীদের প্রজননস্বাস্থ্যসেবা না থাকা, জনবলের স্বল্পতা, মানসম্মত সেবা না পাওয়া, প্রয়োজনীয় ওষুধের অভাব, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনাকর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি রশিদ-ই-মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়, ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ আমিনুল ইসলাম, ওয়াটার এইডের এ দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম, পিএসটিসির পরিচালক নিতাই কান্তি দাস প্রমুখ বক্তব্য দেন।