এমডিজিকে মানবাধিকার হিসেবে গ্রহণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনার কথা থাকলেও তা অর্জন নিয়ে সংশয় রয়েছে। এ অবস্থায় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যকে (এমডিজি) মানবাধিকার হিসেবে গ্রহণ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গভর্নেন্স কোয়ালিশনসহ ২৬টি নেটওয়ার্ক ও সংগঠনের প্লাটফর্ম ‘দারিদ্র্যবিরোধী মঞ্চ’ আয়োজিত দেশব্যাপী ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের দাবিতে প্রচারাভিযান’-এর উদ্বোধনী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।এতে সাংসদ মেহের আফরোজ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আরমা দত্ত, জাতিসংঘ তথ্যকেন্দ্র-বাংলাদেশের অধিকর্তা কাজী আলী রেজা প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।