এমপিওবঞ্চিত শিক্ষকদের অনশন প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়োগের পর যোগ্যতা অর্জন করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শারীরিক শিক্ষকসহ বিভিন্ন বিষয়ের শিক্ষকদের দুই মাসের মধ্যে এমপিওভুক্ত (বেতন-ভাতার মাসিক সরকারি অংশ) করার আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার করেছে এমপিওবঞ্চিত শিক্ষক ফোরাম। এমপিওভুক্তির দাবিতে গতকাল রোববার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকেরা অনশন শুরু করেন।পরে বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) খন্দকার রাকিবুর রহমান এমপিওভুক্তির আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করা হয়। ফোরামের আহ্বায়ক মনজিল এ মিল্লাত প্রথম আলোকে এ তথ্য জানান।