এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির দাবিতে আবারও অনশন শুরু করেছে বাংলাদেশ এমপিও-বঞ্চিত শিক্ষক ফোরাম নামে একটি সংগঠন। গতকাল রোববার সকাল থেকে তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে এই অনশন শুরু করে। অনশনকারী ব্যক্তিরা শারীরিক শিক্ষা ও কম্পিউটার শিক্ষাসহ কয়েকটি বিভাগের শিক্ষক।সংগঠনের আহ্বায়ক মনজিল এ মিল্লাত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, অনশন অব্যাহত আছে। দাবি আদায়ের ঘোষণা না আসা পর্যন্ত অনশন চলবে। এর আগেও এই সংগঠনের ব্যানারে দুবার অনশন কর্মসূচি পালিত হয়। তখন সরকারের আশ্বাসে তাঁরা অনশন ভঙ্গ করলেও এখন পর্যন্ত দাবি পূরণ হয়নি।