এলিফ্যান্ট রোডে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেনকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় তিনি গাড়িতে অবস্থান করলেও আহত হননি। তবে তাঁর গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।মোবাশ্বের হোসেন প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। পেছন দিক থেকে একটি গাড়ি (ঢাকা মেট্রো খ ১১-০৫৯২) দ্রুতগতিতে তাঁর গাড়িটিকে (ঢাকা মেট্রো ঘ ১৪-১৪৪৪) অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোবাশ্বের হোসেনের গাড়ির বাম্পার, হেডলাইট ভেঙে যায়। গাড়ির বনেটের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। জানা যায়, দায়ী গাড়িটির চালক রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম জামাল চাকলাদার।মোবাশ্বের হোসেন গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছেন। বেপরোয়া গাড়ি চালানো ও চালক লাইসেন্সবিহীন থাকায় যানবাহন আইন অনুযায়ী ট্রাফিক সার্জেন্ট আশরাফুজ্জামান মামলাটি গ্রহণ করেন।যোগাযোগ করা হলে ট্রাফিক সার্জেন্ট আশরাফুজ্জামান জানান, মোটরযান অধ্যাদেশে চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।