এশিয়া কাপ কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো এশিয়া কাপ কুইজ’ ও ‘বসুধা-প্রথম আলো এশিয়া কাপ কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে গতকাল মঙ্গলবার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে গত ১৩ মার্চ থেকে প্রথম আলোয় এ দুটি কুইজের আয়োজন করা হয়।গতকাল প্রথম আলোর কার্যালয়ে কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এ সময় প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ক্রাউন সিমেন্টের মহাব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মোতাহার হোসেন, এজিএম গালিব মোহাম্মদ এবং বসুধা বিল্ডার্সের সহকারী ব্যবস্থাপক মো. দেলোয়ার মাহমুদ উপস্থিত ছিলেনদুই কুইজের ৫৬ জন বিজয়ীর মধ্যে ৩৮ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। বাকি ১৮ জন যাঁরা মোবাইল রিফিল পেয়েছেন, তাঁদের মুঠোফোনে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কুইজের পুরস্কারের মধ্যে ছিল থাইল্যান্ড ভ্রমণের টিকিট, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, এলসিডি টিভি, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি প্লেয়ার, মুঠোফোন, পাঁচতারা হোটেলে নৈশভোজ, আড়ংয়ের গিফট ভাউচারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।