এশিয়াটিক সোসাইটির বক্তৃতা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফ আই এম নূরুল আবেদীন ও আঞ্জুমান আরা বেগম স্মারক ট্রাস্ট ফান্ডের উদ্বোধনী বক্তৃতা গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ভারত মহাসাগরে সমুদ্রবাণিজ্য: ষোড়শ-অষ্টাদশ শতাব্দী শীর্ষক বক্তৃতা দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক এবং ইংল্যান্ডের রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটির ফেলো সুশীল চৌধুরী।এশিয়াটিক সোসাইটির সহসভাপতি পারভীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক আহমেদ এ জামাল। বিজ্ঞপ্তি।