এশিয়াটিক সোসাইটির ভূমিকার প্রশংসা করলেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, জ্ঞানের চর্চা এবং গবেষণামূলক কাজে এশিয়াটিক সোসাইটি যে ভূমিকা রেখেছে, তা দেশে এবং বিদেশে গুণীজনের কাছে প্রশংসিত হয়েছে। সোসাইটির এই ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সোসাইটির ত্রয়োদশ দ্বিবার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। গতকাল বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম। সাধারণ সভায় সিরাজুল ইসলামকে সভাপতি ও মাহফুজা খানমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।