এশিয়ায় বিশ্বের দুই-তৃতীয়াংশ ছানিযুক্ত শিশু বসবাস করে
বিশ্বের ছানিযুক্ত শিশুর দুই-তৃতীয়াংশ এশিয়ায় বসবাস করে। কিন্তু এই শিশুদের ছানিমুক্ত করার জন্য কোনো আদর্শ নির্দেশিকা বা ম্যানুয়েল নেই।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় এ কথা বলা হয়।চার দিনব্যাপী এই কর্মশালায় বিশ্বের কয়েকটি দেশের চক্ষুবিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এশিয়ার সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটি আদর্শ নির্দেশিকা তৈরি করা হবে। নির্দেশিকা তৈরিতে মূল উদ্যোক্তা ও পরিচালকের ভূমিকায় থাকবে বাংলাদেশ। কর্মশালায় বাংলাদেশ, ভারত, চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান ও নেপালের চক্ষুবিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, এশিয়ার দেশগুলোতে শিশুর চোখের চিকি ৎসায় গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য রয়েছে। গ্রামের শিশুদের জন্য এই সেবা পৌঁছে দেওয়া জরুরি। তিনি ‘এশিয়ান ইনস্টিটিউট অব ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’ নামক একটি কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্বে ও এশিয়ায় শিশুর ছানি পরিস্থিতিবিষয়ক মূল বক্তব্য পড়েন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক এম এ মুহিত। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চক্ষুবিশেষজ্ঞ ভারতের অধ্যাপক পি বিজয়ালক্ষ্মী, বাংলাদেশের চক্ষুবিশেষজ্ঞ দ্বীন মোহাম্মদ নূরুল হক, অস্ট্রেলিয়ার ফ্রেডহলোজ ফাউন্ডেশনের দেশীয় ব্যবস্থাপক জেরিন খায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি।