এসআই গৌতম হত্যা মামলার আসামি জাকির ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার রায় হত্যা মামলার আসামি জাকির ওরফে কাইল্যা জাকিরকে তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আসামি জাকির ও আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেলকে চার দিনের রিমান্ড শেষে গতকাল রোববার আদালতে হাজির করা হয়। জাকিরকে ফের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর হাকিম মো. নজরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জাকিরকে দুই দফায় আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।