এসএ পরিবহনের যানে ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগর বাজারের পাশে গতকাল বুধবার এসএ পরিবহনের ডিপোতে অন্তত ৩৬টি বাস ও কাভার্ড ভ্যান ভাঙচুর করেছেন একদল যুবক। এসএ পরিবহন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, হামলাকারীরা হাবীবুল্লাহ বাহার কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মী। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।রাতে পল্টন থানার ওসি গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে তিনি শুনেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এসএ পরিবহনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তা মামলা হিসেবে নেওয়া হবে।