এসএসএফ শীতবস্ত্র বিতরণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যরা ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা শহরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, চাদর ও শিশুদের পোশাক বিতরণ করেছেন। গভীর রাতে বাহিনীর কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় ঘুরে ঘুমন্ত ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এসএসএফের সদস্যদের ব্যক্তিগত অনুদান থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, এসএসএফ লেডিস ক্লাবের সভানেত্রী বেগম আসিফা আবেদীনসহ বাহিনীর পরিচালক, কর্মকর্তা ও সদস্যরা ওই কার্যক্রমে অংশ নেন। বিজ্ঞপ্তি।