প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জাল সনদের কারখানার সন্ধান পেয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরায় জাল সনদ তৈরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার ছয়জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন। র্যাব জানায়, গতকাল বেলা ১১টায় নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরার ৭ নম্বর সেক্টরে এসআর টাওয়ারের নিচতলায় অভিযান চালান। এতে অংশ নেয় র্যাব-১-এর একটি দল। ভ্রাম্যমাণ আদালত এসএসসি ও এইচএসসির জাল সার্টিফিকেট তৈরির সময় তাঁদের গ্রেপ্তার করেন। পরে আদালত তাঁদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন। তাঁরা হলেন: আলমগীর মালেক, সাইফুল ইসলাম, মো. আল-আমিন, মো. আশরাফুল, মো. লিটন ও হেলাল আহমেদ। আনোয়ার পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।