এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্টামফোর্ড কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ম্যারিয়ট কনভেনশন সেন্টারে গত রোববার স্টামফোর্ড কলেজের উদ্যোগে এ বছরের এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সামনে অনেক পথ, অনেক স্বপ্ন। সঠিক স্বপ্নে পৌঁছাতে হলে সঠিক পথে চলতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম হোসেন। বক্তব্য দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য এম মজিবুর রহমান, স্টামফোর্ড কলেজের উপাধ্যক্ষ আবদুল হাই ভূঁইয়া, পরীক্ষা আহ্বায়ক মো. ফজলুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।