এসিড নিক্ষেপকারীরা বিবেক প্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড নিক্ষেপকারীরা বিবেক প্রতিবন্ধী। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এসিড নিক্ষেপের আর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য সবাইকে কাজ করতে হবে। সেই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এসিডদগ্ধ ব্যক্তিদের পুনর্বাসন সহায়তা প্রকল্পের কার্যকারিতার ক্ষেত্রে সীমাবদ্ধতা দূর করতে হবে। সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তর ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) যৌথ আয়োজনে ‘এসিড সারভাইভারদের পুনর্বাসন সহায়তা নিশ্চিতকরণ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, সমাজে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে বলেই এসিড নিক্ষেপের মতো অমানবিক অপরাধের সংখ্যা কমে এসেছে। তিনি ৫২ জন এসিডদগ্ধ ব্যক্তির হাতে (৪৫ জন নারী ও সাতজন পুরুষ) ২০ লাখ ১৬ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন।বিশেষ অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস এসিড নিক্ষেপকারীদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান।এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, এসিড নিক্ষেপকারীরা স্বামী, পরিবারের সদস্য বা পাড়া-পড়শি হওয়ায় এসিডদগ্ধদের পুনর্বাসন কঠিন হয়ে দাঁড়ায়।পুনর্বাসনের জন্য দেওয়া টাকার সদ্ব্যবহার হচ্ছে কিনা বা নারীর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকে কি না, তা নজরদারির আওতায় আনার সুপারিশ করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তি যে মুহূর্তে এসিডদগ্ধ হয়, সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিত্বের মৃত্যু ঘটে। তাই অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম, পরিচালক (কার্যক্রম) মোয়াজ্জেম হোসেন, অস্ট্রেলিয়ান এইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী মার্ক বেইলি, ইউকে এইডের সামাজিক উন্নয়ন উপদেষ্টা নাভেদ চৌধুরী, এএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য জাকিয়া কে হাসান, এসিডদগ্ধ পেয়ারা বেগম প্রমুখ আলোচনায় অংশ নেন।