এয়ারপোর্ট রোডে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এয়ারপোর্ট রোডে পদচারী-সেতুর সঙ্গে কনটেইনার ট্রাকের ধাক্কা লাগে। ট্রাকে ছিল যমুনা সেতুর সরঞ্জাম। দুর্ঘটনায় সেগুলো সড়কে ছিটকে পড়ে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকাল থেকে মহাখালী থেকে খিলক্ষেত পর্যন্ত সড়কের একাংশে ছিল তীব্র জট। দুপুরের দিকে ক্রেন দিয়ে সরঞ্জামগুলো সরানোর পরই বিকেলের দিকে যানজট কমতে শুরু করে। যানজটের কারণে হেঁটে গন্তব্যে যাওয়ার জন্য অনেকে গণপরিবহন থেকে নেমে ঝুঁকি নিয়ে সড়ক পার হয়েছেন। ছবিগুলো বুধবারের।
ঢাকা রিজেন্সি হোটেলের সামনের সড়কজুড়ে দীর্ঘক্ষণ পড়ে ছিল কনটেইনার ট্রাকের একাংশ।
ঢাকা রিজেন্সি হোটেলের সামনের সড়কজুড়ে দীর্ঘক্ষণ পড়ে ছিল কনটেইনার ট্রাকের একাংশ।
ঢাকা রিজেন্সি হোটেল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা রিজেন্সি হোটেল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
এই কনটেইনার ট্রাকেই ছিল যমুনা সেতুর সরঞ্জাম।
এই কনটেইনার ট্রাকেই ছিল যমুনা সেতুর সরঞ্জাম।
কনটেইনার ট্রাক থেকে ত্রিপল দিয়ে মোড়া এই যন্ত্রাংশটিই ছিটকে পড়ে।
কনটেইনার ট্রাক থেকে ত্রিপল দিয়ে মোড়া এই যন্ত্রাংশটিই ছিটকে পড়ে।
যান চলাচল স্বাভাবিক করতে ক্রেন দিয়ে সড়কে পড়ে থাকা সরঞ্জাম সরানো হচ্ছে।
যান চলাচল স্বাভাবিক করতে ক্রেন দিয়ে সড়কে পড়ে থাকা সরঞ্জাম সরানো হচ্ছে।
ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয়। উড়ালসড়কেও যানবাহনের লম্বা সারি।
ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয়। উড়ালসড়কেও যানবাহনের লম্বা সারি।