ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের সমাবেশ ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ৮ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। গতকাল সোমবার ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আজ মঙ্গলবার এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা বাতিল করা হয়েছে।উল্লেখ্য, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ আন্দোলন করছে। বিজ্ঞপ্তি।