ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজনে কারচুপির দায়ে নিকুঞ্জ এলাকার কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার অভিযান চালান আদালত।গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত নিকুঞ্জ এলাকার কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত ওই প্রতিষ্ঠানের সাতটি ইউনিটের তেল সরবরাহের যন্ত্রপাতি পরীক্ষা করেন। এতে পাঁচটিতেই ওজনে কম পান আদালত। প্রতিষ্ঠানের পাঁচটি ইউনিটে ৯০ মিলিগ্রাম থেকে ২৩০ মিলিগ্রাম পর্যন্ত তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে ভ্রাম্যমাণ আদালত নিকুঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালান। সেখানকার তিনটি ইউনিটের তেল পরীক্ষা করে ওজনে সঠিক পান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ওজনে কম দেওয়ার অপরাধে কসমো ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারা অনুযায়ী আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।