ওবায়দুল হকসহ তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হকসহ তিনজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন। অপর দুজন হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন ও সদস্য মো. রাসেল।মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মোকছেদুর রহমান ওই তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ১৫ মে রাতে বিজয়নগরের একটি পেট্রলপাম্পের পাশের ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ২ মে এ মামলায় বিএনপির কর্মী অলিউল্লাহকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।এজাহারে বলা হয়, ইলিয়াস আলী নিখোঁজকে কেন্দ্র করে ২২ এপ্রিল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন খিলগাঁও এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ঘুমন্ত অবস্থায় বাসের চালক বদর আলী পুড়ে মারা যান।