ওষুধ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার আলাদা দুটি অভিযানে বিপুল পরিমাণ ওষুধ ও সিগারেট জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য তিন কোটি টাকা। গতকাল বেলা ১১টার দিকে কার্গো এলাকা থেকে তুরস্ক থেকে আসা ওষুধ জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। জব্দ হওয়া ওষুধের মূল্য দুই কোটি টাকা বলে জানা গেছে। এর আগে বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মোহাম্মদ কামরুদ্দীন ফরিদী নামে এক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ৩৭৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।