ওষুধের মেধাস্বত্ব আইন নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো পণ্যের মূল আবিষ্কারকের উদ্ভাবনী জ্ঞান পেটেন্ট দ্বারা ২০ বছরের জন্য সংরক্ষণের বিধান রয়েছে। এর ফলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেটেন্ট পাওয়া পণ্যটি জেনেটিক ফর্মে তৈরি করতে পারবে না। ‘ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড ইটস পসিবল ইমপ্যাক্ট অন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অব এ ডেভেলপিং ইকোনমি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাব আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধে সান ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক শ্যামল ঘোষ ওষুধের মেধাস্বত্ব অধিকারের ওপর গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুনিরুদ্দিন আহমেদ।