ওসি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকরকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ আলী থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানার ওসি অবনীকে গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরে বদলি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির ঢাকা উত্তরে থাকা মো. আনিছুর রহমানকে।
শাহ আলী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আনোয়ার হোসেনকে। শাহ আলী থানার ওসি এ কে এম শাহীন মণ্ডলকে গত শুক্রবারই প্রত্যাহার করা হয়েছে।