ওয়াদুদ খোকন স্মরণে সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকন স্মরণে সভা ও দোয়া মাহফিল গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ঢাকায় বাগেরহাট সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। স্মরণসভায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, বাগেরহাট জেলা সমিতির সভাপতি আবদুর রহিম খান বক্তৃতা করেন। গত ২ অক্টোবর ইন্তেকাল করেন আবদুল ওয়াদুদ খোকন। বিজ্ঞপ্তি।