ওয়ার্ড কমিশনারের মৃত্যুতে সিটি করপোরেশনে ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আততায়ীর গুলিতে নিহত ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার আহম্মদ হোসেনের মৃত্যুতে ঢাকা সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান কার্যালয় ও ১০টি আঞ্চলিক কার্যালয়ে গতকাল বুধবার ছুটি ঘোষণা করা হয়েছিল। সংস্থার বিধি অনুযায়ী ছুটি ঘোষণা করার পাশাপাশি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা মরহুম এই কাউন্সিলরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল বুধবার আহম্মদ হোসেনের জানাজা ঢাকা সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকার মেয়র ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ সংস্থার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী জানাজায় যোগ দেয়। বিজ্ঞপ্তি।