ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগদায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বাসিত খান ও মোছা. স্বপ্না নামের দুজনকে আসামি করা হয়েছে। গৃহবধূর অভিযোগ, স্বপ্না তাঁকে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি ধর্ষণের শিকার হন। এ জন্য স্বপ্নাকেও আসামি করা হয়েছে।

ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার দিকে তিনি মামলা করতে মুগদা থানায় যান। তিনি থানায় পৌঁছার কয়েক মিনিট পর ওয়ার্ড কাউন্সিলর পাঁচ-সাতজন লোক নিয়ে থানায় আসেন এবং ওসির কক্ষে যান।