ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস পদক গ্রহণে মুম্বাই যাবেন শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস পদক গ্রহণ করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভারতের মুম্বাই যাবেন। ২৯ ও ৩০ জুন মুম্বাইয়ে অনুষ্ঠেয় কংগ্রেসে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হবে।গত মার্চে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের পক্ষ থেকে অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ এক ই-মেইল বার্তায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এই পদকে মনোনীত করার কথা জানান। ওই বার্তায় শিক্ষামন্ত্রীকে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের রোল মডেল হিসেবে উল্লেখ করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন, মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ২৮ জুন ঢাকা ছাড়বেন।