ওয়াসাকে সহায়তা শেষে সেনাবাহিনীর প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসাকে নিরাপত্তা ও পানি বিতরণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা শেষে সেনাবাহিনীর সদস্যরা গতকাল বৃহস্পতিবার সেনানিবাসে প্রত্যাবর্তন করেছেন। চলতি শুষ্ক মৌসুমে ওয়াসার বিভিন্ন পাম্প হাউস ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাদান এবং ঢাকা মহানগরে পানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে তারা কাজ করেন। বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে এবং সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল সেনাসদস্যদের মোতায়েন করা হয়। খবার আইএসপিআরের।সেনাসদস্যরা ঢাকা মহানগরের ১০টি ওয়াসা জোন, একটি পানি নিয়ন্ত্রণ (এসওসি) বিভাগ এবং একটি পানি শোধনাগারে সার্বিক সহায়তা দেন।