ওয়াসার পানি খাওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবোর কদমতলী, রসুলবাগ, সবুজবাগ, আহমদবাগে ওয়াসার পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকার অভিযোগ করেছেন বাসিন্দারা। যে পানি আসে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য বিকেল বেলায় ওয়াসার কদমতলা মডস জোন-১-এর পাম্পের পানির জন্য লাইন লেগে যায়।

ওয়াসার বক্তব্য 

মুঠোফোনে যোগাযোগ করা হলে ওয়াসার মডস জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ উদ্দীন ফোন ধরেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে অপর একজন প্রকৌশলী বলেন, ‘বাসাবো এলাকায় পানির সমস্যা নিয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।’ কোনো এলাকায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে ওয়াসার হেল্পলাইনে (১৬১৬২) ফোন করে জানানোর পরামর্শ দেন তিনি।