ওয়াসার পানি সরাসরি জারে, কারখানার মালিককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপেয় পানির নামে ওয়াসার পানি জারে ভরে বিক্রি করার অপরাধে পানি বাজারজাতকারী একটি কারখানার মালিক ও তাঁর ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত ৩০৮ বড় মগবাজার আয়েশা মঞ্জিলের নিচতলায় অবস্থিত ফারদীন এন্টারপ্রাইজ নামের একটি সুপেয় পানি বাজারজাতকারী কারখানায় অভিযান চালান। সেখানে ওয়াসার সরবরাহ লাইনের পানি সরাসরি জারে ভরে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল। পানি বিশুদ্ধকরণের কোনো যন্ত্রপাতিও ছিল না। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে সাইদুল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় পানিভর্তি ৩০টি জার ধ্বংস করা হয়। এরপর একই আদালত রাজধানীর বেইলী রোডে সুইচ বেকারিতে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের প্রমাণ পান। ওই প্রতিষ্ঠানের তৈরি কেকের উপাদানে কোনো মেয়াদ উল্লেখ ছিল না। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, সুইচ বেকারির ভেতরে নোংরা ও অপরিচ্ছন্ন শৌচাগার দেখা গেছে।