ওয়াসার সব অফিস শনিবারও খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক মৌসুমে রাজধানীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ও জনগণের প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে প্রতি শনিবার ঢাকা ওয়াসার সব অফিস খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা আল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।