ওয়াসার ১৮০০ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পন্নে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মধ্যে ঢাকা ওয়াসার অনিষ্পন্ন এক হাজার ৮৪৯ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তি করতে বলেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ জন্য ঢাকা ওয়াসাকে একটি বিশেষ সেল গঠন করে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নিতে বলেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল সাংবাদিকদের বলেন, ‘কমিটি ঢাকা ওয়াসাকে তাদের বকেয়া বিল আদায়ে এবং আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য কার্যকর ব্যবস্থা নিতে বলেছে। একই সঙ্গে ওয়াসার পরিকল্পনার সঙ্গে স্থানীয় সাংসদকে যুক্ত করার সুপারিশ করেছে।’বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম মহানগরে পানির চাহিদার তুলনায় মাত্র ৪২ শতাংশ সরবরাহ করতে পারে চট্টগ্রাম ওয়াসা। এ নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা।মঈন উদ্দীন খান বলেন, ২৭ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার কোনো পরিকল্পনা নেই। এটি লজ্জার ও পরিতাপের।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মঈন উদ্দীন খান বাদল ও আমিনা আহমেদ অংশ নেন।