ওয়েল্ডিং মিস্ত্রির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অপু আহমেদ (২২) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, নিহতের মাথা ও গলায় কোপের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।