ওয়েস্ট এন্ড হাইস্কুলে মিলনমেলা ১৭ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট এন্ড হাইস্কুলের ৯০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আগামী ১৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী শুক্রবার বিকেল তিনটায় বিশেষ পরামর্শ সভার আয়োজন করেছে। রাজধানীর আজিমপুরে অবস্থিত বিদ্যালয়ের প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।