ওয়েস্ট এন্ড হাইস্কুলের এক শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক কর্মকাণ্ডের জন্য রাজধানীর ওয়েস্ট এন্ড হাইস্কুলের সহকারী শিক্ষক (খণ্ডকালীন) মো. আবদুল হাকিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রাথমিক তদন্তে অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপিরচালক নোমান উর রশীদের নির্দেশে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম ও সহকারী পরিচালক নাজমা খান বিষয়টি তদন্ত করেছেন।এ ছাড়া সিভিল এভিয়েশন হাইস্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধেও আরেকটি তদন্ত চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।