ককটেল বিস্ফোরণে দুই শিশু নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে দুই শিশু কুলসুম (৮) ও রিয়ার (৪) প্রাণঘাতী ককটেলের উৎস খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে চারজনকে।গত রোববার বিকেলে মিরপুর ১৩ নম্বরে বাসার নিচে ককটেল নিয়ে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়ে কুলসুম ও রিয়া নিহত হয়। এ ঘটনায় কুলসুমের বাবা আবদুর রশিদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যার অভিযোগে ও বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন।কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় পুলিশ ককটেলের উৎস খুঁজছে।