ককটেল হামলায় ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পোস্তগোলা সেতুর কাছে গতকাল শনিবার বিকেলে ককটেল হামলায় জাকির হোসেন (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি পুরোনো লোহালক্কড় ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে পোস্তগোলা সেতুর কাছে জাকির হোসেনকে লক্ষ্য করে পর পর ছয়-সাতটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে তাঁর মুখমণ্ডল ঝলসে গেছে।শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ জাকিরের ওপর হামালা করে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।