কক্ষে ডেকে ছাত্রীকে মারধর করলেন ছাত্রলীগের নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ কক্ষে ডেকে এনে এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। থালাবাসন ও কাপড়চোপড় ধুয়ে না দেওয়ায় তিনি ওই ছাত্রীকে মারধর করেছেন বলে জানা গেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার ওই ছাত্রী উর্দু বিভাগের তৃতীয় বর্ষে পড়েন। নির্যাতনের অভিযোগ ওঠা জাকিয়া জামান ওরফে নিপা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। অভিযোগ অস্বীকার করে তিনি উল্টো ওই ছাত্রীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ এনেছেন।এ বিষয়ে নির্যাতিত ছাত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘হল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে নিষেধ করেছে।’এ বিষয়ে ছাত্রলীগের নেতা জাকিয়া জামান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ও আমার টাকা চুরি করেছিল। এ বিষয়টি জানাজানি হওয়ার পর আমাকে বলেছে দেখে নেবে। বিষয়টিকে ধামাচাপা দিতেই ও নাটকটি সাজিয়েছে।’এ বিষয়ে কথা বলতে গতকাল মঙ্গলবার দুপুরে হলে গিয়ে প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফাকে পাওয়া যায়নি।