কখন কোথায় ঈদের জামাত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকাল সাড়ে আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে পাঁচটি জামাত। এই মসজিদে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয়টি সকাল আটটায়, তৃতীয়টি সকাল নয়টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জামাত হবে সকাল আটটায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত নয়টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ফজলুল হক মুসলিম হল মাঠ ও শহীদুল্লাহ হল লেনে সকাল আটটায় জামাত হবে।হাজারীবাগ পার্কে সকাল সাতটা ১০ মিনিটে ঈদের প্রথম জামাত ও সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। নয়াপল্টন জামে মসজিদ, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠে সকাল সাড়ে সাতটায় জামাত হবে। মিরপুর ১২ নম্বর সেকশনে পল্লবীর ডি ব্লকের ঈদগাহ মাঠ, শ্যামলী ও মিরপুরের এসওএস শিশুপল্লি জামে মসজিদ, গেন্ডারিয়া ধূপখোলা মাঠে সকাল পৌনে আটটায় জামাত হবে।বারিধারা বায়তুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ ময়দান, ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদ, বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির মাঠ, বাসাবো খেলার মাঠ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফরম, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, উত্তর কাফরুলের কেন্দ্রীয় জামে মসজিদ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠ, লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ বায়তুল হারাম, পুরান ঢাকার দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ, কলাবাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ ও ফার্মগেটের মসজিদে বায়তুশ শরফে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেববাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল আটটায় প্রথম ও সকাল ১০টায় দ্বিতীয় জামাত হবে। দেওয়ানবাগ শরিফের তিনটি জামাতের মধ্যে সকাল আটটায় প্রথম, নয়টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ বড় জামে মসজিদে পর্যায়ক্রমে সাড়ে সাতটায়, আটটায় ও সকাল নয়টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত হবে সোয়া আটটায়। বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে সকাল সাতটায় ও আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।শান্তিবাগের হাজী আবদুল কাদির জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, লক্ষ্মীবাজারের খানকা শরিফ জামে মসজিদ, ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মিরপুরের ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। নারিন্দা মশুরীখোলা শাহ সাহেববাড়ি জামে মসজিদ, যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সাড়ে আটটায় জামাত হবে।এ ছাড়া খিলগাঁও পল্লীমা সংসদ ময়দানে সকাল পৌনে সাতটায় ও জামিয়া শারইয়্যাহ মালিবাগ জামে মসজিদে সোয়া সাতটায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।