কদমতলীতে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলী এলাকায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আরেফিন আক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আরেফিনের স্বজনেরা বলেন, গতকাল দুপুরে চার বান্ধবীর সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে যায় আরেফিন। বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশায় তারা শনির আখড়ার বাসায় ফিরছিল। অটোরিকশাটি গোয়ালবাড়ি মোড়ের কাছে এলে অটোরিকশার চাকায় আরেফিনের ওড়না পেঁচিয়ে যায়। এতে আরেফিন অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনা নিশ্চিত করেছেন। আরেফিন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার বাবা আজিজুল হক পেশায় চিকিৎসক। শনির আখড়া পলাশপুরে তাঁদের বাসা।