কদমতলীতে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকা থেকে নয়ন (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা এই কিশোরকে পিটিয়ে হত্যা করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পাটেরবাগের একটি পাঁচতলা বাড়ির পাশ থেকে নয়নের লাশ উদ্ধার করে। রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নয়নের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার পাগলায়।