কদমতলীতে চাঁদাবাজির ঘটনায় মামলা, স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা নির্মাণে বাধা দেওয়া, চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কদমতলী থানায় একটি মামলা হয়েছে। রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে গত শুক্রবার কদমতলীতে স্থানীয় তুষারধারা কল্যাণ সমিতি এক প্রতিবাদ সমাবেশ করেছে।সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা সৈয়দ ফজলুল হক এলাকায় একটি রাস্তার নির্মাণকাজ শুরু করেছিলেন। কিন্তু ২৩ মে ওই এলাকার সন্ত্রাসী সেন্টু ও শামীম তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা ফজলুল হককে মারধর করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বক্তারা অবিলম্বে চাঁদাবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সমাবেশে সমিতির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মনসুরউদদৌলা প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।