কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কদমতলীর মাতুয়াইল এলাকা এবং নতুন আলী বহর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ জানায়, দুজনেরই বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁরা দুজনই পুরুষ। মাতুয়াইল এলাকায় নিহত ব্যক্তির পরনে নীল রঙের প্যান্ট ও প্রিন্টের হাফ শার্ট ছিল। নতুন আলী বহর এলাকায় নিহত ব্যক্তির পরনে ছেঁড়া লুঙ্গি ছিল।

কদমতলী থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, দুটি দুর্ঘটনাই ঘটেছে ভোরে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি দুটি চিহ্নিত করতে তদন্ত চলছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।