কদমতলীতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী এলাকায় গতকাল শনিবার সোহেল (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকার ঋষিপাড়ার একটি বাসার একতলার ছাদে বিকেলে তাঁকে হত্যা করা হয়। সোহেলের বাবা মো. জাহাঙ্গীর কদমতলী পোকাবাজারে একটি মুদি দোকানের মালিক।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, মাথায় গুলি ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে সোহেলকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তারা সবাই সোহেলের সঙ্গে চলাফেরা করত। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। আশা করছি, দ্রুতই তাদের গ্রেপ্তার করা যাবে।
ময়নাতদন্তের জন্য সোহেলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নেওয়া হয়েছে।