কনটেইনারের চারপাশে ময়লার স্তূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার খাজে দেওয়ান দ্বিতীয় লেনের মাথায় কনটেইনারের চারপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, আগে এই পথে নির্বিঘ্নে চলাচল করত পথচারীরা। কিন্তু পাঁচ বছর আগে এখানে একটি ময়লার কনটেইনার রাখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বছর আরেকটি কনটেইনার যুক্ত হয়। এখন সড়ক ও ফুটপাতের প্রায় অর্ধেক কনটেইনারের দখলে চলে গেছে। বাকি সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকছে। পাশেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সিটি করপোরেশনের বক্তব্য
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্থায়ী কমিটির সভাপতি ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, কনটেইনারের চারপাশ পরিষ্কার রাখা ও ব্লিচিং ছেটাতে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে। তিনি ময়লা কনটেইনারের ভেতরে ফেলার আহ্বান জানান।