কবি আহমদ রফিককে নিয়ে গ্রন্থের প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দার্শনিকতা না থাকলে মহৎ কবি হওয়া যায় না। কবি তাঁর নিজের কথা বলেন। কিন্তু সেটা ব্যক্তিমানুষ হিসেবে নয়, সময়ের মানুষ, সমাজের প্রতিনিধি হিসেবে বলেন।
গতকাল বুধবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে ভাষাসৈনিক আহমদ রফিকের ওপর প্রবন্ধগ্রন্থের প্রকাশনা উৎসবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। আহমদ রফিক: জীবনবাস্তবতার নান্দনিক কবি শীর্ষক বইতে কবি হিসেবে আহমদ রফিকের মূল্যায়ন করা হয়েছে। বইটি লিখেছেন মুনীর সিরাজ। প্রকাশ করেছে অন্যপ্রকাশ।
উৎসবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আহমদ রফিক একজন বহুমাত্রিক মানুষ।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আহমদ রফিক বলেন, মাটি আর প্রকৃতির মানসিক অভিজ্ঞতা নিয়ে তিনি বেড়ে উঠেছেন। এ সময় আলোচনা করেন কবি মুহাম্মদ সামাদ, বিশ্বজিৎ ঘোষ, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ।