কবি নজরুল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি-বাণিজ্য ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কবি নজরুল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কবি নজরুল কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মাস্টার্সে ছাত্র ভর্তিতে অর্থ আদায় ও কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল। এ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানের ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মাস্টার্সে ভর্তিতে অর্থ লেনদেনসহ নানা অভিযোগ ছিল। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আমরা কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো কমিটি ভাঙা হলো। এ প্রসঙ্গে নাজমুল বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটি কোনো অনৈতিক কাজ সমর্থন করবে না। কমিটি ভেঙে আমরা সারা দেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের এই বার্তাটিই পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম।’