কম দামে গরু মিলবে দিয়াবাড়ীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম দামে গরু মিলতে পারে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী পশুর হাটে। এখানে সামর্থ্য অনুযায়ী ছোট-মাঝারি-বড় সব ধরনের কোরবানির পশু পেতে পারেন ক্রেতারা। ছবি: সাজিদ হোসেন
কম দামে গরু মিলতে পারে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী পশুর হাটে। এখানে সামর্থ্য অনুযায়ী ছোট-মাঝারি-বড় সব ধরনের কোরবানির পশু পেতে পারেন ক্রেতারা। ছবি: সাজিদ হোসেন

কোথায় কম দামে কোরবানির পশু পাব?—এর উত্তর হতে পারে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী পশুর হাট। এখানে সামর্থ্য অনুযায়ী ছোট-মাঝারি-বড় সব ধরনের কোরবানির পশু পেতে পারেন ক্রেতারা। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিয়াবাড়ী হাটে গিয়ে দেখা গেল, হাটে মাঝারি আকারের গরুর সংখ্যাই বেশি। এখানে প্রধানত অস্ট্রেলিয়ান, সিন্ধি, দেশি ও সংকর গরুর সংখ্যাই বেশি। ক্রেতারা বলছেন, অন্য হাটের তুলনায় এখানে দাম কম। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাটে এক লাখ ২০ হাজারের বেশি দামের কোনো গরু নেই।

আবদুল্লাহপুরের ব্যবসায়ী মো. বাদল গরু কিনতে এসেছেন দিয়াবাড়ী হাটে। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাট ঘুরে মনে হচ্ছে গরুর দাম এখানে কিছুটা কম। সব ধরনের কোরবানির পশু এখানে পাওয়া যাচ্ছে।’

মো. মহিউদ্দিন নামের আরেকজন ক্রেতা বলেন, ‘অন্য হাটের মতো এখানে আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে দরদাম করেও কিছুটা স্বস্তি পাচ্ছি।’

কম দামে গরু মিলতে পারে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী পশুর হাটে। এখানে সামর্থ্য অনুযায়ী ছোট-মাঝারি-বড় সব ধরনের কোরবানির পশু পেতে পারেন ক্রেতারা। ছবি: সাজিদ হোসেন
কম দামে গরু মিলতে পারে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী পশুর হাটে। এখানে সামর্থ্য অনুযায়ী ছোট-মাঝারি-বড় সব ধরনের কোরবানির পশু পেতে পারেন ক্রেতারা। ছবি: সাজিদ হোসেন

অলি আহমেদ নামের আরেকজন ক্রেতা সপরিবারে ওই হাটে গরু কিনতে এসেছেন। তিনি বলেন, দাম একটু কমই মনে হচ্ছে। তবে গত বছরের চেয়ে বেশি।

এখানে দাম কমের কারণ জানতে চাইলে লুৎফর রহমান নামের একজন গরু বিক্রেতা বলেন, ‘আমরা বাড়ির পোষা গরু নিয়ে আসছি। ব্যবসা করার জন্য নয়। এ জন্য দাম কম।’ মো. আলম হোসেন নামের আরেকজন বিক্রেতা বলেন, ‘আমরা ব্যবসায়ী না, পোষা গরু নিয়ে আসছি। দাম বেশি চাচ্ছিনে ভাই।’
জানতে চাইলে এই হাটের ইজারাদারের সহযোগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাসির উদ্দিন বলেন, এখানে মানুষের চাহিদামাফিক গরু আছে। দামও কম। তার পরও বিক্রি নেই। এ পর্যন্ত ৬৫টির মতো গরু বিক্রি হয়েছে।