কমরেড সোমেন চন্দ স্মরণে লক্ষ্মীবাজারে স্মৃতিফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমরেড সোমেন চন্দের স্মৃতি রক্ষার্থে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের হূষিকেশ দাস লেনে গতকাল বৃহস্পতিবার একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।সোমেন চন্দের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সোমেন চন্দ চর্চাকেন্দ্রের উদ্যোগে ওই স্মৃতিফলক নির্মিত হয়েছে। গতকাল ফলক উন্মোচন করেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সোমেন চর্চাকেন্দ্রের সভাপতি কামাল লোহানী। এ সময় প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্মৃতিফলক উন্মোচনের আগে নেতা-কর্মীরা সোমেন চন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।বাংলা ছোটগল্পের লেখক সোমেন চন্দ ১৯২০ সালের ২৪ মে নরসিংদীতে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালের ৮ মার্চ ফ্যাসিবাদের বিরুদ্ধে আয়োজিত একটি শ্রমিক মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় তাঁকে হত্যা করা হয়।